মাইক্রোসফট টিমসে নতুন ফাঁদ ‘A0Backdoor’ ম্যালওয়ারের আতঙ্ক!

প্রযুক্তি ডেস্ক:

আপনি কি অফিসে মাইক্রোসফট টিমস ব্যবহার করেন? যদি করেন, তবে এখনই সতর্ক হোন। সাইবার অপরাধীরা এখন টিমস অ্যাপের মাধ্যমেই আপনার কম্পিউটারে হামলা চালাচ্ছে। তারা নিজেদের কোম্পানির আইটি সাপোর্ট স্টাফ পরিচয় দিয়ে সাধারণ কর্মচারীদের ফাঁদে ফেলছে এবং একটি নতুন ধরনের ম্যালওয়্যার ইন্সটল করছে, যার নাম দেওয়া হয়েছে ‘A0Backdoor’

কীভাবে ঘটছে প্রতারণা?

১. স্প্যাম বোমা: প্রথমে আপনার ইমেলে প্রচুর স্প্যাম মেইল পাঠিয়ে ইনবক্স ভরে দেওয়া হয়।
2. আইটির ছদ্মবেশ: এরপর মাইক্রোসফট টিমসে কল করে বা মেসেজ দিয়ে বলা হয়, “আমি আইটি ডিপার্টমেন্ট থেকে কল করছি, আপনার ইনবক্সে অনেক স্প্যাম যাচ্ছে, আমি সাহায্য করতে পারি।”

3. রিমোট অ্যাক্সেস: আপনার বিশ্বাস অর্জন করে তারা Quick Assist নামে একটি বৈধ টুল ব্যবহার করতে বলে। এর মাধ্যমে তারা আপনার কম্পিউটারের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়।

4. ম্যালওয়্যার ইনস্টল: এরপর আপনার কম্পিউটারে আপাতদৃষ্টিতে সাধারণ মনে হওয়া কিছু ফাইল ইন্সটল করা হয়, যা আসলে ‘A0Backdoor’ ম্যালওয়্যার।

কী করে এই ‘A0Backdoor’?

এটি আপনার কম্পিউটারের গোপন তথ্য (নাম, ইউজার আইডি) চুরি করে এবং সাধারণ DNS ট্রাফিকের আড়ালে লুকিয়ে হ্যাকারদের সার্ভারে পাঠাতে থাকে। হ্যাকাররা দূর থেকে আপনার কম্পিউটার নিয়ন্ত্রণ করতে পারে এবং সংবেদনশীল তথ্য চুরি করতে পারে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই নতুন হামলার পেছনে রয়েছে কুখ্যাত র্যানসমওয়্যার গ্যাং BlackBasta। ইতিমধ্যে কানাডার একটি আর্থিক প্রতিষ্ঠান এবং একটি বৈশ্বিক স্বাস্থ্যসেবা সংস্থায় এই হামলার চেষ্টা লক্ষ্য করা গেছে।

কী করবেন?

  • কেউ যদি টিমস বা ফোনে আপনার কম্পিউটারে অ্যাক্সেস চায়, তবে সরাসরি আপনার অফিসের আইটি ডিপার্টমেন্টে ফোন করে বিষয়টি নিশ্চিত করুন।
  • অপরিচিত কাউকে কখনোই Quick Assist বা এরকম কোনো টুল ব্যবহার করতে দেবেন না।
  • অফিসের ডিভাইসে সফটওয়্যার আপডেট রাখুন এবং অ্যান্টিভাইরাস সক্রিয় রাখুন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।