শপথ শেষে পত্নীতলা-ধামইরহাটে কঠোর বার্তা এমপি ইঞ্জি. এনামুল হকের

শপথ শেষে পত্নীতলা-ধামইরহাটে কঠোর বার্তা এমপি ইঞ্জি. এনামুল হকের

শপথ গ্রহণ শেষে নিজ নির্বাচনী এলাকায় ফিরে স্পষ্ট বার্তা দিয়েছেন এমপি ইঞ্জি. এনামুল হক। তিনি বলেন, নওগাঁর পত্নীতলাধামইরহাট-এ কোনো জালেম ও সন্ত্রাসীদের ঠাঁই হবে না।

এ সময় তিনি স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার আইন-শৃঙ্খলা রক্ষা, উন্নয়ন কার্যক্রম ত্বরান্বিত করা ও দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধি হিসেবে অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

স্থানীয় রাজনৈতিক মহলে তার এ বক্তব্যকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সমর্থকরা আশা প্রকাশ করেছেন, তার নেতৃত্বে এলাকায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।