নওগাঁ প্রতিনিধি: নওগাঁ জেলার নজিপুর পৌর জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে স্থানীয় একটি মিলনায়তনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, চিকিৎসক, সমাজসেবক এবং স্থানীয় যুবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি তার বক্তব্যে বলেন, সমাজ থেকে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে যুব সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি তার নির্বাচনী প্রচারণায় সহযোগিতা করার জন্য নজিপুর পৌরসভার যুব সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নজিপুর পৌর যুব বিভাগের সভাপতি জোনায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. আবু ওবায়দা, বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবক ডা. শামসুল আলম এবং পৌর জামায়াতের আমীর মাওলানা মোফাচ্ছেল হক।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারি মো. আব্দুর রউফ, পত্নীতলা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা হারুনর রশিদ এবং অ্যাডভোকেট আখতার ফারুকসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

