ধামইরহাটে জগদ্দল বেনিদুয়ার মিশন পরিদর্শন করলেন নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ইনামুল হক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর পত্নীতলা-ধামইরহাট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. ইনামুল হক ধামইরহাট উপজেলার জগদ্দল বেনিদুয়ার মিশন পরিদর্শন করেছেন। এ সময় তিনি মিশনের সদস্য ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন।

মিশনে পৌঁছালে উপস্থিত সদস্যরা ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান এবং ফুল ছিটিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের সদস্যরা ঐতিহ্যবাহী গান পরিবেশনের মাধ্যমে নবনির্বাচিত এমপিকে স্বাগত জানান।
পরিদর্শনকালে এমপি ইঞ্জিনিয়ার মো. ইনামুল হক উপস্থিত সবার সঙ্গে কথা বলেন এবং এলাকার সার্বিক উন্নয়ন ও সহযোগিতার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এ সময় মিশনের সদস্যরা বলেন, তারা এমন নেতৃত্ব প্রত্যাশা করেন, যারা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে দাঁড়াবে এবং এলাকার উন্নয়নে কাজ করবে।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও মিশনের প্রতিনিধিরাও এ সময় উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।