খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ নওগাঁয়

খাসির মাংসের নামে ‘কুকুরের মাংস’ বিক্রির অভিযোগ নওগাঁয়

নওগাঁর ধামইরহাট উপজেলার মঙ্গলবারী বাজারে খাসির মাংসের নামে কুকুরের মাংস বিক্রির অভিযোগ উঠেছে।

স্থানীয়রা জানান, রোববার সকালে মুকুন্দপুর এলাকায় এক কসাই খাসির মাংসের বদলে গোপনে কুকুর জবাই করতে দেখা যায়। অভিযুক্ত হিসেবে এনজাত আলী ও তার সহযোগী দুদুরের নাম উঠেছে। তারা দীর্ঘদিন ধরে মঙ্গলবাড়ি বাজারে কম দামে খাসির মাংস বিক্রি করতেন, যা কিছু ক্রেতার মধ্যে আগে থেকেই সন্দেহের সৃষ্টি করেছিল।

স্থানীয়দের দাবি, অভিযুক্তরা ঘটনাদিন সকালে একটি কুকুর জবাই করে চামড়া ছাড়ানোর প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি নজরে আসতেই এলাকাবাসী প্রতিবাদ জানায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার পর তারা দোকান ছেড়ে পালিয়ে যায়।

ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত কুকুরের মাথা, চামড়া ও মাংসসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

পুলিশ সূত্রে জানা গেছে, এই ধরনের ঘটনায় প্রতারণা, জনস্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি এবং প্রাণী সংক্রান্ত আইন ভঙ্গের অভিযোগে মামলা হতে পারে। দোষ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ফৌজদারি আইনে শাস্তির বিধান রয়েছে।

স্থানীয়রা সতর্ক করেছেন, খাসির মাংস ক্রয়ের সময় বাজারের পরিচিত কসাই ও বিক্রেতাদের যাচাই করা গুরুত্বপূর্ণ, যাতে এমন প্রতারণার শিকার না হতে হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।