ইঞ্জিনিয়ার মো. এনামুল হক একটি বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খানের বাসভবনে এবং হাতে তুলে দিয়েছেন ফুলের তোড়া

নওগাঁ-২ আসনে জয়ী ইঞ্জিনিয়ার এনামুল হক স্থাপন করলেন অনন্য দৃষ্টান্ত

নওগাঁ-২ (ধামইরহাট-পত্নীতলা) আসনে জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মো. এনামুল হক ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে ৬৫,৮০৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, বিএনপি মনোনীত প্রার্থী সামসুজ্জোহা খান ‘ধানের শীষ’ প্রতীকে ৫৪,৫৭৩ ভোট পেয়েছেন।

পত্নীতলা উপজেলার ৭১টি কেন্দ্রে ভোট গণনার তথ্য অনুযায়ী, সামসুজ্জোহা খান পেয়েছেন ৭১,৪১১ ভোট, ইঞ্জিনিয়ার এনামুল হক পেয়েছেন ৭৪,৬৪২ ভোট, আর আমার বাংলাদেশ পার্টির মনোনীত প্রার্থী মতিবুল ইসলাম ঈগল পেয়েছেন ১,১১৮ ভোট। এই তথ্য বেসরকারিভাবে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রশান্ত চক্রবর্তী

ভোট গণনার শেষে পোস্টাল ব্যালটের ফলাফল ঘোষণার মাধ্যমে জেলা রিটার্নিং কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে বিজয়ী সংসদ সদস্যের নাম ঘোষণা করবেন।

নির্বাচন শেষ হওয়ার পর নবনির্বাচিত এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক সাবেক এমপি সামসুজ্জোহা খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা এলাকার উন্নয়ন, শান্তিপূর্ণ নির্বাচন প্রক্রিয়া এবং ভবিষ্যতে একসাথে কাজ করার জন্য কুশল বিনিময় করেন।

এ ঘটনাটি শুধু নির্বাচনী জয় উদযাপন নয়, বরং দুই দলের মধ্যে সহযোগিতা ও এলাকার কল্যাণে একত্রিত হওয়ার একটি অনন্য দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।