জামায়াতে ইসলামীর সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ‘তাদের মুখে একটা, কাজে আরেকটা। আমাদের সামনে বলে একটা আর গোপনে গিয়ে বৈঠক করে আমেরিকার দূতাবাসে। মুখে বলে একটা, আর গোপনে বৈঠক করে ভারতের সঙ্গে। বৈঠক হতেই পারে, গোপনে কেন? সেই গোপনের মধ্যে ডাল মে কুচ কালো হে। এটা দেশের মানুষ বুঝে গেছে।’
গতকাল শুক্রবার রাতে নরসিংদী সদর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়ক–সংলগ্ন পুলিশ লাইনস এলাকায় এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন রেজাউল করীম।
